শেরপুরে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত

মোঃ লিটন কবির, বগুড়া সংবাদদাতাঃ নতুন বছরের প্রথম দিনে বগুড়া শেরপুর উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসায় নতুন (বই) পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ১০ ঘটিকার সময় শেরপুর উপজেলা গাড়িদহ ইউনিয়ন বমরিচা জান্নাতুল ফিরদাস স্কুল এন্ড মাদ্রাসা কর্তিক আয়োজিত । বই পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন মোফাজ্জল হোসেন সুকুল ও মোঃ আলহাজ মাষ্টার, বদিউজ্জামান, মোঃ হানিফ সরকার, মোঃ ফেরদৌস মন্ডল তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোফাজ্জল হোসেন সুকুল সঞ্চালনায় করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন মোঃ আলী আকবর মন্ডল, মোঃ মাজেদুল ইসলাম প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।




