Uncategorized
শেরপুরে ৭ বোতল বিদেশী মদ সহ তন্ময় গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ৭ বোতল বিদেশী মদ সহ তন্ময় সরকার (২২) নামে একজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় তাকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে পুলিশ এক অভিযান চালিয়ে শেরপুর পৌরসভার গোসাইপাড়া গ্রামের মৃত গৌড় সরকারের ছেলে তন্ময় সরকার (২২) কে ৭ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করে।




