sliderস্থানিয়

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের ডিশন” সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের সরকারি কলেজ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মোঃ মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর-৩ আসনের  সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া ও মাওলানা জাকারিয়া, মোঃ আব্দুল বাতেন প্রমুখ। জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্কুল এন্ড দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ শিক্ষাবর্ষের জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।  শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button