Uncategorized

শেরপুরে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ‘গ্রীন ভয়েস’ শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী চলমান নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন !!
সুজন মিয়া (শেরপুর প্রতিনিধি), শেরপুরে পরিবেশবাদী ছাত্র-যুব সেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’ শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী চলমান নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ।
“গ্রীন ভয়েস” সংগঠনের জেলা সমন্বয়ক মারুফুর রহমানের সভাপতিত্বে উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আদিল উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, কোষাধক্ষ্য আসাদুজ্জামান মুরাদ, যায়যায়দিনের প্রতিনিধি তপু হারুন সরকার।
এছাড়াও মানববন্ধনে শেরপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি জাহিদুল খান সৌরভ, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সহ সাধারন মানুষ অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button