শিক্ষাশিরোনাম

শেখ হাসিনা সম্মাননা পদক পেলেন বেরোবি উপাচার্য

শিক্ষা ও গবেষণা খাতে বিশেষ অবদানের জন্য জননেত্রী শেখ হাসিনা সম্মাননা-১৯ পদক পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনে এ সম্মাননা দেওয়া হয়।
শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদানের জন্য এ বছর ২২ জন ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা-১৯ পদক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য ড.নাজমুল আহসান কলিম উল্লাহ, ইবি উপাচার্য ড. রাশিদ আসকারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম. পি, উপজেলা চেয়ারম্যান এশোশিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদারসহ অন্যান্য অতিথি বৃন্দ।
আলোচনা সভা ও পদক প্রদান শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button