slider

শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বেও এখন বাংলাদেশের স্থান সম্মানের-এমপি শাওন

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারকে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে সকলকে এক সাথে নৌকার পক্ষে কাজ করতে হবে। সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, সৃষ্টি ধ্বংসাত্মক কর্মকান্ড অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। রোববার দুপুরে ধলীগৌরনগর ইউনিয়ন দক্ষিণ আওয়ামীলীগ কর্তৃক আয়োজিক এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব একথা বলেন।

এমপি শাওন আরো বলেন, দেশের জনগণের জন্য শেখ হাসিনার নিরলস পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। বহির্বিশ্বেও এখন বাংলাদেশের স্থান সম্মানের।

রবিবার সকালে লালমোহন ধলীগৌনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চতলা বাজারে এই সমাবেশের অনুষ্ঠিত হয়।

ধলীগৌনগর ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button