slider

“শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়“ নামক গন্থ্যের ভূয়সী প্রশংসা করেন -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষীকিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের পক্ষ থেকে বিশেষ প্রকাশনায়- কবি আসলাম সানী, নিউইয়ার্ক প্রবাসী নূরুল বাতেন ও অধ্যাপক তানিয়া মাহমুদ এর সম্পাদিত “শেখ হাসিনার জয় বিশে^র বিস্ময়“ এ্যালবাম গ্রন্থটি আজ দেশের গন্ডী পেড়িয়ে প্রবাসেও আলোড়ন সৃষ্টি করেছে।

আজ মানিকগঞ্জ বাসস্ট্যন্ডে কর্ণেল মালেক টাওয়ার মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ জাহিদ মালেক এমপিকে “শেখ হাসিনার জয় বিশে^র বিস্ময়“ নামক এ্যালবাম গ্রন্থটি উপহার দেন বইয়ের সহকারি সম্পাদক অধ্যাপক তানিয়া মাহমুদ। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, মাননীয় সংসদ সদস্য আলহাজ নাইমুর রহমান দুর্জয়, মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল উপস্থিত ছিলেন এবং সম্পাদকের কাছ থেকে মূল্যবান এই গ্রন্থখানি উপহার হিসেবে গ্রহন করেন।
প্রধান অতিথি জানাব জাহিদ মালেক-বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদকে মহতী এই কর্মযজ্ঞের সম্পাদনা করার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যুগোপযোগী এই বইয়ে দেশ ও বিশে^ শেখ হাসিনার দূরদর্শিতা ও সরকার এর উন্নয়নের সঠিক জয়গান করা হয়েছে। আমরা থাকব না,জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা থাকবে না তার সৃষ্টি ও কর্মের প্রতিচ্ছবি যুগ যুগান্তর বাঙ্গালি জাতির হৃদয়ে মননে গেঁথে থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। বই মানুষ ও সমাজকে আলোকিত করে,তাই আপনারা বেশি করে বই পড়–ন ও উপহার দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button