খেলা

শেখ রাসেলকে হারাল মোহামেডান

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না শেখ রাসেল ক্রীড়াচক্র। টানা দুই ড্রয়ের পর এবার নিজেদের হোম ভেন্যুতে হেরে গেছে দলটি। সোমবার শক্তিশালী দলটিকে হারের স্বাদ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যারা এই মৌসুমে দল গড়েছে কোনো রকমে।
সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেলকে ২-১ গোলে হারায় মোহামেডান। ৬ মিনিটে সৌলেমান দিয়াবাতে এগিয়ে দেন সাদা কালোদের। ৪৩ মিনিটে শেখ রাসেল সমতা ফেরান পেদ্রো হেরিক। তবে ৮৬ মিনিটে শাহেদ হোসেন গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট মোহামেডানের। অন্যদিকে দুই ড্র ও ১ হারে ২ পয়েন্ট শেখ রাসেলের।
ঢাকায় দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ও উত্তর বারিধারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ এ জয় পায় পুলিশ। দলটির লিগে এটিই প্রথম জয়। আগের দুই ম্যাচে একটিতে ড্র ও অন্যটিতে হেরেছিল দলটি।
পুলিশের পক্ষে গোল দুটি করেন সিডনি রিভেরা ও লাসকভ আন্তোনিও। বারিধারার পক্ষে গোল করেছেন আরিফ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button