Uncategorized

শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভা

আবুল বয়ান,ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: শুভ বড়দিন ও নববর্ষ ২০২২ উপলক্ষে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ মিশন ধর্মপল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বেলা ১১ ঘটিকায় ধামইরহাট উপজেলার বেনীদুয়ার ক্যাথলিক চার্চ মিশন ধর্মপল্লীতে শুভ বড়দিন ও নববর্ষ ২০২২ খ্রিস্টাব্দ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ঢাকা নটরডেম কলেজের শিক্ষক দুলাল টুডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনীদুয়ার ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার ফাবিয়ান মারান্ডি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার গনপতি রায়, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, অফিসার ইন্চার্জ (তদন্ত) আবদুল গনি, ধামইরহাট মহিলা কলেজের প্রভাষক আলবার্ট সরেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রদিপ কুমার, পারগানা বাইসি সেবাস্তিয়ান হেমরম, জোনাস হেমরম এবং আদিবাসি নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ খ্রিস্ট সম্প্রদায়ের লোকদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং আগামী দিনে সকলে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button