বিনোদনশিরোনাম

শুভ জন্মদিন বহু মাত্রিক ব্যক্তিত্ব কবি আসাদ চৌধুরী

মেসবা খান : আসাদ চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক। তিনি মনোগ্রাহী টিভি উপস্থাপনা, চমৎকার আবৃত্তির জন্যও জনপ্রিয়। সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারনা। কবিতা ছাড়াও তিনি বেশকিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদ কর্মও তিনি সম্পাদনা করেছেন।

১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক’ বিশেষ ভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।
তিনি একজন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি। তার কবিতা গীতিময় ও ছন্দোদ্ভাসিত। তার ব্যঙ্গার্থক কবিতা ‘কোথায় পালালো সত্য’ একটি জনপ্রিয় পদ্য।

আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের উলানিয়ায় জন্মগ্রহন করেন। পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী। মাতা সৈয়দা মাহমুদা বেগম। স্ত্রী শাহানা বেগম।

তিনি ১৯৫৭ সালে পুরান ঢাকার আর্মানিটোলা হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৬০ সালে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৬৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়ীয়া কলেজে শিক্ষকতা করেন।
১৯৮৫-১৯৮৮ সাল পর্যন্ত তিনি ভয়েস অব জার্মানীর ঢাকাস্থ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। আসাদ চৌধুরী বাংলা একাডেমিতে চাকরির পর এর পরিচালক হিসেবে অবসর গ্রহন করেন।

তিনি বহু কবিতা, প্রবন্ধ, গবেষনা, শিশু সাহিত্য, জীবনী, ইতিহাস রচনা ও অনুবাদ সহ সম্পাদনার কাজও করেছেন। একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সন্মাননায় ভূষিত হন বিরল এ ব্যক্তিত্ব।
আজ তার ৭৮তম জন্মদিন। আজকের এই বিশেষ দিনটিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button