
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।
শুক্রবার সকাল এগারোটার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্র অংকন এবং পুরো ক্যাম্পাসে প্রদর্শনী’র নতুন কর্মসূচি ঘোষণা করেন মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।
এদিন সকাল এগারোটা থেকে আন্দোলনকারীরা পুরাতন রেজিস্ট্রার ভবন সামনে সমবেত হন। পরে দুপুর একটার দিকে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে মিছিল হয়। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ফের পুরনো রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংহতি সমাবেশ করেন আন্দোলনকারীরা।
এর আগে, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবাসিক হল বন্ধ ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে এসব উপেক্ষা করেই প্রতিবাদী কনসার্ট করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ।
পূর্বপশ্চিম




