বিবিধশিরোনাম

শুক্রবারের সেরা ছবি!

কথায় আছে ‘যার মা আছে তার সব আছে’। ছেলে শারীরিক প্রতিবন্ধী, চলাচলে অক্ষম। কিন্তু তাই বলে তার উচ্চশিক্ষার স্বপ্ন তো আর মুছে যেতে পারে না। অন্তত যতক্ষণ তার মা জীবিত আছেন ততক্ষণ তো নয়ই। এমনই এক অনন্য দৃশ্যের ছবি শুক্রবার দিনভর ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের টাইমলাইন জুড়ে।
ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে।
ছবিটিতে দেখা যায়, একজন মা তার প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছেন। তবে ওই মায়ের পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার (২১ সেপ্টম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল।
ছবিটিকে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার এক অনন্য নিদর্শন। এটিকে দিনের সেরা ছবি হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বারান্দা থেকে ছবিটি ধারণ করেছেন মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এম এ আল মামুন (বাইনারী)।
তিনি বলেন, দৃশ্যটি দেখে মনে হলো জন্মদাত্রী মা শুধু দশমাস পেটে ধারণ করে না, সারাজীবন আগলেও রাখে। মায়ের ভালবাসা অসীম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button