Uncategorized

শিবালয়ে শিক্ষিকা নাজেহালের প্রতিবাদে মানব বন্ধন

উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবি
সংবাদদাতা, শিবালয় : মানিকগঞ্জের শিবালয় অক্সফোর্ড একাডেমীর সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন অবৈধভাবে দায়িত্বে পালনরত অবস্থায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেখা রাণী দত্তকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে হয়রানি ও চাকরিচ্যুতির হুমকি দিয়ে আসছিল।
তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে বোয়ালী এলাকায় বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ওই প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সকাল ১০টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে অক্সফোর্ড একাডেমীর কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খাঁন হিরু মিয়াসহ বক্তব্য রাখেন, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুনীল চন্দ্র নাথ, অক্সফোর্ড একাডেমীর কার্যকরী কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার রাজবংশী, শিবালয় উপজেলা শাখার সভাপতি রামানন্দ পাল, ছাত্র মহাজোটের সুজন বিশ্বাস, ভুক্তভোগী শিক্ষিকা রেখা রাণী দত্ত।
বক্তারা বলেন, সাবেক কমিটি কর্তৃক বহিষ্কৃত প্রধান শিক্ষক কমিটি না থাকায় ইউএনও কর্তৃক পদায়ন হয়ে কমিটি ছাড়াই কোন সিন্ধান্ত নিতে পারেন না। রেখা রাণী দত্তকে আদালতের আদেশ সত্ত্বেও স্বপদে বহাল না রেখে নানাভাবে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
দুর্নীতির দায়ে বহিষ্কৃত প্রধান শিক্ষক মতিন খানকে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ নিয়ম বহির্ভূতভাবে পুনর্বহাল করছেন বলে তারা বক্তব্যকালে অভিযোগ করেন। তার এ পুনর্বহাল বাতিল ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণও দাবি করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button