বাঘাইছড়িতে ক্যানসার আক্রান্ত ৪ রোগীকে ২ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াচ চাকমার সভাপতিত্বে শনিবার ২ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৪ জন ক্যানসার রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দুই লক্ষ টাকার চেক বিতরন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন , সুদর্শন চাকমা উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ বাঘাইছড়ি। বিশেষ অতিথি মোঃ আব্দুল কাইয়ুম উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) বাঘাইছড়ি। সাগরিকা চাকমা উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদ বাঘাইছড়ি। মোঃ আলী হোসেন,ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ বাঘাইছড়ি। গিয়াস উদ্দিন আল মামুন, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা,বিধবা ভাতার প্রচলন, প্রতিবন্ধীদের ভাতা প্রদান ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন। আলোচনা শেষে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৪ জনকে চিকিৎসা সেবা বাবদ প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।




