Uncategorized

শিবালয়ে পিঁটিয়ে মেছো বাঘ হত্যা

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে বাড়ির রান্না ঘরে ঢুকে পরায় একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয় লোকজন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার ধূসর কালীবাড়ি গ্রামের বাসিন্দা শীবশংকর সাহা পাগলার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ গ্রামে তৎকালীন জমিদার বাড়ির পুরনো দালান-কোটা, পুকুর, আশ-পাশে গাছ-পালা ও ঘন জঙ্গলের আধিক্য রয়েছে। এছাড়া, পশ্চিম দিকে যমুনা নদীর কারণে মাছ ও অন্যান্য খাবার যোগাড় সহজ হওয়ায় মেছো বাঘসহ হিংস্র প্রাণীর দেখা মেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঐ বাড়ির গৃহিনী সবিতা রানী সাহা (৪৫) রান্নাঘরে লাকড়ি আনতে গিয়ে বাঘ দেখে চিৎকার চেঁচা-মেচি করলে লোকজন উপস্থিত হয়। তরুণ-যুবক মিলে মেছো বাঘকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে। উৎসুক জনতা বাঘ দেখতে ভিড় জমায়। পরে ডোরাকাটা ছাপের প্রায় আড়াই হাত লম্বা ও দেড় হাত উঁচু এ বাঘটি মাটিতে পুঁতে ফেলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button