শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ কর। এর আগে সন্ধ্যা ৬টার দিকে মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
এছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার সময় জহুরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
