sliderস্থানিয়

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামাতের মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি শক্তিশালী করে। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button