sliderস্থানিয়

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯৭ বোতল মাদক উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জের মনাকষা এলাকা থেকে ৪৯৭ বোতল অবৈধ মাদক ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করেছে র‍্যাব-৫,এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখা।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে(৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নম্বর মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে পলাতক আসামি শফিকুল ইসলাম বাবু (৩৫)-এর শয়ন ঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪৯৭ বোতল অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি শফিকুল ইসলাম বাবুকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক সফিককে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button