sliderস্থানিয়

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান: তিনজনকে কারাদণ্ড, তিন কেজি মাদক উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত তিনজন মাদকসেবিকে কারাদন্ড ও তিন কেজি মাদক উদ্ধার করেছে। কারদন্ডপ্রসপ্তরা হলো শিবগঞ্জ পৌরসভাধীন বড়চক গ্রামের বদর আলির ছেলে রাসেল আলি(৩৮), শিবগঞ্জ বাজার এলসকার মৃত আব্দুলের ছেলে তোফাজ্জল হক,(৪৪) দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রসমের লিয়াকত আলির ছেলে সুজন আলি(৪০),

তিন আগস্ট রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ।

অভিযান চলাকালে পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে মাদকসেবনের অভিযোগে আটক করে রাসেলকেএক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তোফাজ্জল হক ওসুজনকে১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে প্রায় তিন কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button