শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদানকারী ভাইস চ্যান্সেলর ড.আবুল হাসনাত মো: শামীম তার নিজস্ব অর্থায়নে ও আয়োজনে তার নিজ এলাকায় ড.শামীম পাঠাগারে শনিবার সকাল দশটায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা: আবুল হাসান মোঃ শামীম। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের(অব:) উপ-সহকারী প্রকৌশলী ময়েজ উদ্দিন, নাটোর পল্লী বিদ্যুৎ অফিসার এজিএম মোকসেদুজ্জামান, ডক্টর শামীম পাঠাগারের পরিচালক সহকারী অধ্যাপক তরিকুল আলম (অব:) রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এফাজ উদ্দিন সহ আরো অনেকে। এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে চারজন চিকিৎসক দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রায় দেড়শ রোগীর চিকিৎসা করেন।
চিকিৎসকরা হলেন ডাক্তার মোঃ আসাদুজ্জামান শান্ত (মেডিসিন), ডাক্তার মো: রেজাউল করিম (শিশু ও নবজাতক বিশেষজ্ঞ), ডাক্তার মোসা: তানজিদা ইসরাত তানিয়া (গাইনি)। সহযোগিতায় ছিলেন আল হিকমা মানব কল্যাণ সংগঠনের সদস্য সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোহা: আজিজুর রহমান, ওষুধ কোম্পানির প্রতিনিধি আব্দুস সালাম, প্রধান শিক্ষক এফাজ উদ্দিন, কলেজ শিক্ষক শামীম উদ্দিন সহ সংগঠনের প্রায় ৩০/৩৫ জন সদস্য।



