sliderস্থানিয়

শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শ্যামপুর ইউনিয়নের ২৮০ প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম।

তিনি বলেন প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেওয়ার নামে করে কিছু অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করে এই কার্ড গুলো করতে কোনো ধরনের টাকা লাগেনা, তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রায়হান আলী, রাসেদ আলী, ইউনিয়ন সমাজকর্মী মামুন আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button