sliderস্থানিয়

শিবগঞ্জে পদ্মা নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী পদ্মা নদী থেকে বিজিবির সহযোগিতায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩/২ এর থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সদস্যরা বিকাল পনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিন-চার দিনের আগে মৃত্যু হয়ে থাকতে পারে তার, এমনটায় ধারনা আমাদের, তবে কিভাবে মারা গেছেন সব বিষয়ে পরিস্কার ধারনা পেতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পযন্ত অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button