sliderস্থানিয়

শিবগঞ্জে পদ্মার ভাঙন পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে উপজেলার দূর্লভপুর, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। এ সময় বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম আলী প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, রোববার দূর্লভপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে বন্যাদুর্গত ১১০ ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে। শিগগির বন্যাদুর্গতদের মাঝে জিআর চাউল, শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হবে। পর্যায়ক্রমে পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বন্যাদুর্গত ব্যক্তিদের তালিকা তৈরি শেষে সহায়তা পৌঁছে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button