sliderস্থানিয়

শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের দিকনির্দেশনায় শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এসব খাদ্য সামগ্রী তুলে দেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, বিএনপি নেতা শফিউর রহমান ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলামসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button