sliderস্থানিয়

শিবগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা ও ভাংচুর

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় বিএনপির সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ায়ী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাখরালী বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিনোদপুর ইউনিয়নের বাখরালী বাজারে চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে পথসভা চলার সময় বিএনপি ও জামায়াত ইসলামীর কয়েকজন সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয এবং পরে ধস্তাধস্তী ও চেয়ার ছুঁড়াছুঁড়ি হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের পথসভার প্রায় ৪০টি চেয়ার ভাংচুর করে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবী করা হয়েছে যে বিএনপির সমর্থকরাই এ হামলা করেছে।

এ সময় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মুরশালিন, আবদুল মতিন,মকবুল,কামরান,সাদ্দাম,সিফাতসহ প্রায় ৭/৮ জন কর্মী আহত হয়েছেন। ড. কেরামত আলীর অনুরোধে তার দলীয় কর্মী সমর্থকরা শান্ত হয়। তবে বিএনপি সমর্থকদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন,তেমন কিছু ঘটেনি। উভয় দলের কর্মীসমর্থকদের মাঝে সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল। এ সময় কয়েকটি চেযার ভাংচুর হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী পুলিশ রেঞ্চের ডি আই জি সাহাজাহান আলি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button