sliderস্থানিয়

শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে জবাইকৃত পশু কোরবানীর সময় পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো এবং সংরক্ষণের লক্ষে লবণ দেয়া সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button