sliderমহানগরশিরোনাম

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা কমিটি গঠিত

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা কমিটি গঠিত হয়েছে । আজ ১০ অক্টোবর’২৫ শুক্রবার সন্ধ্যায় আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর উত্তরের এক সংগঠক সমাবেশ রামপুরা নখদর্পন সঙ্গীত একাডেমীতে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামকে আহবায়ক ও শাহনাজ পারভীনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এবি পার্টির রামপুরা থানা কমিটি গঠন করা হয়েছে।
ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফরিন পারভীন, লালন বাদশা, সাবিনা ইয়াসমিন, রনি দাস , ফারজানা আক্তার, মনজুর ইসলাম, ফারিয়া আক্তার, মোঃ লিটন, জান্নাতুল ফেরদৌস, তানিয়া আক্তার ও রেশমী আক্তার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button