শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ডা. কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, থানা পুলিশের প্রতিনিধি, বিজিবি’র প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় বাল্য বিয়ে,মাদক ও আইন শৃংখলা পরিস্থিতি ও কৃষকদের সার সমস্যার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

