slider

শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে – শিক্ষামন্ত্রী

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্ম বিরোধী কোনো কিছু নেই। এ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে একটা অপশক্তি। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। এই অপপ্রচার কারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

গতকাল শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ন ইনস্টিটিউশনের (কে.এন স্কুল) শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।

উদযাপন কমিটির আহবায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

বেলা সাড়ে তিনটায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাচীন এই বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের সাফল্য কামনা করে ৩০ মিনিট বক্তব্য দেন। এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রফিকুল ইসলাম মৃধা, ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান প্রমুখ।

পরে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button