মহানগরশিরোনাম

শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই করোনায় আক্রান্ত

সংবাদদাতা,চট্টগ্রাম : বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছে।
সালেহীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।
রবিবার রাতে সালেহীনের বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, কিছুদিন আগে সালেহীন ঢাকায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পর শুক্রবার তার জ্বর আসে। এরপর শনিবার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হলে রবিবার রাতে রিপোর্টে সালেহীনের করোনাভাইরাস পজিটিভ আসে। তবে তার এখন জ্বর নেই। চিকিৎসা চলছে, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button