Uncategorized

শিক্ষার্থীদের মননশীলতা সৃষ্টিতে মানিকগঞ্জে ভ্রাম্যমান বইমেলা

মানিকগঞ্জ প্রতিনিধি : স্কুল থেকেই শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল মনোভাব গড়ে তুলতে মানিকগঞ্জে বই মেলার আয়োজন করে সেবরকারি সামাজিক সংস্থা দিবা নামে একটি সংগঠন।
আলোঘর প্রকাশনার সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে এই ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানায়, প্রযুক্তির এই যুগে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস্ত থাকে। আর শিক্ষার্থীরা একাডেমিক বই পড়ার পর ইন্টারনেটে বিভিন্ন গ্যামস নিয়ে থাকে। এত দিন দিন বই পড়ার অভ্যাস কমেই গেছে বলা যায়। এ থেকে পরিত্রান পাওয়ার জন্যই এম উদ্যোগ নেওয়া হয়। এতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন বই এবং লেখকদের সঙ্গে পরিচয় হয়ে পড়ার প্রতি আগ্রহ বাড়ে।
বৃহস্পতিবার ঘিওরের বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে এই বই মেলায় কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, ভ্রামণ কাহিনী, সায়েন্স ফিকশন এবং বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বইয়ের সমাহার ছিল ।
বেলা ১২ টার দিকে দেখা যায় শিক্ষার্থীদের বইমেলায় ভিড় লক্ষ্য করার মত।
দিবার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক জানান, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মানিকগঞ্জের তিনটি বিদ্যালয়ে চলে এই বইমেলা। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতেই এই ব্যতিক্রমী আয়োজন আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button