slider

শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা রওশন আরা প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
নানা আয়োজনে ২০২২ সালের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের কয়েকটি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ জব্বার খান।
রওশন আরা প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসরাফ হোসেন, সিনিয়র শিক্ষক বাবু নিত্যান্দ বসাক, বাবু কলিদাস রাজবংশী, শ্রীমতী চায়না, প্রকৌশলী মোঃ কামাল হোসেন, মোঃ মাসুদ রানা সুরুজসহ বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button