রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এতে আরোহী ছিলেন ৬০ জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
তৌহিদ-উল আহসান জানান, সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
পরে বিমানটির পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে নির্ধারিত সময়ের আগে জরুরি অবতরণ করবে বলে জানান।
পাইলটের এ তথ্যে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।




