
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারজিস আলম বলেন আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগকে সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যে পথে গেছে, জাতীয় পার্টিও সেই পথেই যাবে। আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না। জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত।
নির্বাচনে প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সারজিস বলেন, নির্বাচন কমিশন একটি পক্ষ বা শক্তির প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে। অথচ আইনগতভাবে শাপলা প্রতীক বরাদ্দে কোনো বাধা নেই। স্বাধীন বাংলাদেশের মতো দেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান এমন আচরণ করতে পারে না। যদি কমিশন এভাবে চলতে থাকে, আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারি না।
শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপির নির্বাচনী প্রতীক যদি থাকে, সেটি হবে শাপলাই। এই শাপলা প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এ নিয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে যায়, তবে আমরা প্রয়োজনে আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।’
পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে প্রাসঙ্গিক। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্ন কক্ষে পিআরের মতো অবস্থা নেই।’
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এবং
জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ।




