শপথ গ্রহণের পূর্বেই নব-নির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শপথ গ্রহণের পূর্বেই ১২নং আলোকডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ও নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রশিদ গত ১২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক ১০ঘটিকায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজে জানাযা গতকাল ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২ঘটিকায় গছাহার শহীদ মাহাতাব বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আলোকডিহি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর্জা লিয়াকত আলী বেগ লিটন গভীর শোক প্রকাশ করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আলোকডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।।




