শত্রুতা করে প্রতিবন্ধী কৃষকের ক্ষেতে আগাছা নাষক দিয়ে ক্ষতিসাধান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাষক বিষ প্রয়োগ করে ফিরোজ নামে এক প্রতিবন্ধী কৃষকের ফসলের ক্ষেতের মাশ কালাই নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। গেল রাতে উপজেলার রাখালবুরুজ পশ্চিম কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পশ্চিম কাজিপাড়া গ্রামে আব্দুর রউফ সরকারের ছেলে প্রতিবন্ধী ফিরোজ মাহমুদ এর সাথে একই ইউনিয়নের কাজিরচক গ্রামের আজিজার রহমানের ছেলে মিন্টু ও মনোয়ার গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধে মামলা মোকাদ্দমাসহ চলছিল। এই বিরোধে জের ধরে প্রতিবন্ধী ফিরোজ মাহমুদকে বেশ কিছু দিন ধরেই প্রাণ নাশের হুমকি সহ ক্ষয়-ক্ষতির হুমকি দিয়ে আসছিল।এরি এক পর্যায়ে গেল রাতে মিন্টু ও মনোয়ার গংরা ফিরোজ মাহমুদের ৩৮শতক জমির মাশকালাই ক্ষেতে আগাছা নাষক বিষ প্রয়োগ করলে সকালে জমির সমস্ত মাসকালাই এর পাতা,গাছ, ফুল পুড়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ফিরোজ মাহমুদ বিচার
চেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এস,আই দীপক বাবু অভিযোগের বিষয় নিশ্চিত করে জানান,তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।




