খেলা

শততম টেস্টে জো রুটের সেঞ্চুরি

সেঞ্চুরি দিয়েই ক্যারিয়ারের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন জো রুট। দিন শেষে ১২৮ রানে অপরাজিত থাকেন ইংলিশ অধিনয়াক। আর তাতে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ইংলিশরা। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৩ রান।
চেন্নাই চিম্বাদারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক জো রুট। ওপেনিং জুটিতে ৬৩ রান তোলে ররি বার্নস ও ডোম সিবলি। রবিচন্দ্রান অশ্বিনের স্পিন জাদুতে ভাঙে এই জুটি। ৩৩ রানে ফেরেন বার্নস। ব্যাট করতে নেমে, দলীয় স্কোর বাড়ার আগেই শূন্য রানে ফেরেন ড্যান লোরেন্স।
এরপর তৃতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন সিবলি-রুট। ইনিংসের ৭৮তম ওভারে তিন অঙ্কের রানে পৌঁছে যান ইংল্যান্ড অধিনায়ক। ১২টি বাউন্ডারির সাহায্যে ১৬৪ বলে সেঞ্চুরি করেন রুট। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরতে হয় সিবলিকে। ৮৭ রানে বুমরাহর দ্বিতীয় শিকার হন এই ওপেনার।
দিনশেষে ১৪ চার ও ১ ছক্কায় ১২৮ রানে অপরাজিত থাকেন রুট। এ নিয়ে টানা তিন টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন রুট। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে (২২৮, ১৮৬) রানের ইনিংস খেলেছেন।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ দু’টি উইকেট নেন। অশ্বিন নেন একটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button