খেলা

শচিন টেন্ডুলকার হাসপাতালে!

খেলার সময় পায়ে চোট লেগেছিল। সেই চোটই অবসরের এতদিন পরও ভোগাচ্ছে। আর তাই ফের নিজের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করালেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার।
লন্ডনের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে অপারেশনের পর পায়ের ছবি দিয়েছেন শচিন।
তিনি নিজেই লিখেছেন, “কিছু চোট অবসরের পরও ভোগায়। তবে আমি খুব তাড়াতাড়ি সেরে উঠব আর যা করতে ভালোবাসি সেই কাজ আবার শুরু করব।”
ফেসবুকে তার দেয়া এই ছবিতে এখন পড়তে শুরু করেছে হাজার হাজার লাইক ও কমেন্ট। তাঁর অনুগামীরা তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button