লেবার পার্টির কনভেনশন অনুষ্ঠিত

জঙ্গিবাদ ও সন্ত্রাবাদ বিরোধী কনভেনশন করেছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা, জমিয়তে ওলামার যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট উম্মে হাবিবা রহমান, মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন মানিক, আবদুল্লাহ আল মামুন, আজমল হোসেন, আনোয়ার হোসেন ও ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।
ডা. ইরান বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তাদের ঘরেই জন্ম হয়েছে আইএস এবং জঙ্গিবাদ, তাই তাদের পতন ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।




