slider

লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৪

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় নারীপুরুষসহ ৪জন গুরুতর আহত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঞ্জু ব্যাপারী বাদী হয়ে ১৪ জনকে আসামী করে লালমোহন থানায় এফআইআর নং ২৬, জিআর ২২১, তারিখ ২৯/৯/২০২২ দায়ের করলে পুলিশ আসামী জসিম, বজলু ও মোখলেছকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড নূরে আলম ও মফিজুল ইসলাম তাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই সম্পত্তি নিয়ে তাদের চাচাতো ভাই মাসুদ ও মোখলেছ গংদের সাথে বিরোধ সৃ্ষ্টি হলে আদালত উভয় পক্ষকে উক্ত বিরোধীয় জমিতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।
ঘটনারদিন ২৯ সেপ্টেম্বর দুপুরে মফিজুল হক বাড়ী থেকে বেড় হলে পথরোধ করে প্রতিপক্ষ মাসুদ, মোখলেছ, জসিম, বজলু, নয়নসহ ১৪/১৫ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো দা, ছেনি ও লাঠিসোঁটা দিয়ে মফিজুল হককে মারপিট করে। ক্যাডারদের অতর্কিত হামলার শিকার মফিজুল হকের ডাকচিৎকারে তাকে বাঁচাতে আসলে তার ভাই নূরে আলম কালু, মোঃ বেল্লাল ও পারুল বিবিকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত করেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় সন্ত্রাসীরা নূরে আলম গংদের বসত ঘর ভাংচুর, মুরগীর খামার ভাংচুর, মহিলাদের স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। নূরে আলম কালু জানান, গ্রেফতারকৃত আসামী ৩জনকে পুলিশ গ্রেফতার করলেও জসিম ও বজলু জামিনে এসে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনার সু্স্থ বিচার দাবী করছেন, সন্ত্রাসী হামলার শিকার নূরে আলম কালু, মফিজুল হক, মোঃ বেল্লার ও পারুল বিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button