Uncategorized

লালমনিরহাটে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বাবা-ছেলে

লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শ্রমিক কামরুল ইসলাম ও তার ৭ বছর বয়সী ছেলে আবু সালমান করোনাভাইরাসকে জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
এরই মধ্যে দিয়ে জেলায় কভিড-১৯ আক্রান্ত ৩ জনের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন।
জানা গেছে, জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউপির বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলামের গত ১১ এপ্রিল প্রথম করোনা ধরা পড়ে। এর তিন দিন পর ১৪ এপ্রিল তার সংস্পর্শে আসা ৭ বছর বয়সী শিশুপুত্র আবু সালমান হোসেনের শরীরেও কভিড-১৯ এর অস্তিত্ব ধরা পড়ে।
এরপর থেকে বাবা-ছেলে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। ১৪ দিন চিকিৎসা গ্রহণের পর তাদের শরীরে দুই বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ আসে। জেলার ১ম ও ২য় করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাবা-ছেলেকে করোনা মুক্ত ঘোষণা করে রবিবার দুপুরে তাদের ছেড়ে দেয়া হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, বাবা-ছেলে কভিড-১৯ জয় করে আজ বাড়িতে ফিরে যাচ্ছেন। এই দিনটির অপেক্ষায় আমরা জেলাবাসী উন্মুখ হয়ে ছিলাম। বাবা-ছেলের জন্য রইল অফুরান শুভেচ্ছা। ফিরে যাবার সময় বাবা-ছেলের জন্য হাসপাতালের পক্ষ থেকে কিছু উপহার উপহারসামগ্রীও তুলে দেন তিনি। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button