লালপুরে শত্রুতার বলি তিন শতাধিক গাছ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে শত্র“তা করে মনোয়ারা নার্সারির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের উত্তর বাওড়া গ্রামের ওই নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন নার্সারি মালিক আব্দুল মান্নান। তিনি বলেন, শনিবার দিবাগত রাতে কে বা কাহারা বাওড়া মাঠের নার্সারি বাগানের তিন শতাধিক উন্নতজাতের মাল্টা,আমড়া, বাদাম, আম, কাঠাল, পেয়ারার গাছ কেটে দিয়েছে। এছাড়া এক সপ্তাহ আগেও আমার আরেকটি পেয়ারা বাগানের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বাকি নার্সারী ও বাগানের বাকি গাছ গুলো নিয়েও শঙ্কায় আছেন তিনি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।




