লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি : উত্তর বঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ লাখ ৪০ হাজার আখ মাড়াই করে ১৭ হাজার ২শ৪০ মে:টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হচ্ছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এই মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি, শিল্প সচবি জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান আপু, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর সদরের মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ স¤পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ স¤পাদক আব্দুল মমিন, সাবেক সভাপতি গোলাম কাওসার, সাবেক সাধারণ স¤পাদক দেলোয়ার হোসেন পিন্টু, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আখচাষী নেতা আনছার আলী দুলাল প্রমুখ। চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন শেষে মিল চত্বরে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া সহ মোনাজাত অনুষ্ঠিত হয়।




