sliderস্থানিয়

ধামরাইয়ে লোন পাইয়ে দেওয়ার আশ্বাসে ধর্ষণ, গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার মুরাদ হোসেন কালা (৩৮), ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। মামলার অপর আসামি ফারুক হোসেন (৪৪) পলাতক। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা প্রথমে ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে। এরপর গত ১০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে ১ নম্বর অভিযুক্ত মুরাদ হোসেন ভুক্তভোগী নারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের (২ নম্বর অভিযুক্ত) বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন মুরাদ।

ভুক্তভোগী নারী জানান, বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেন তার ভাড়া বাসায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে পাঠানটোলা এলাকায় ফারুক হোসেন তার ভাড়া বাসায় একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি মুরাদ হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। মামলার অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button