slider
লালপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ এর আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম জয়, সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। এ সময় উপজেলার ৫শত জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।



