Uncategorized

লালপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কোরমান আলী মৃধা (৫৫)নামের এক ব্যক্তি আহত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ধুপইল-আব্দুলপুর সড়কের কলাবাড়ীয়া নামকস্থানে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তি পোকন্দা গ্রামের মৃত রশিদ মৃধার ছেলে। আহত কোরমান আলী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি(তদন্ত) আবু সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button