আসন্ন পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সারোয়ার তানজিদ সম্রাট ব্যাপক জনপ্রিয়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন আগামী নওগাঁ পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে সারোয়ার তানজিদ সম্রাট এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। জনসেবার কারনে সাধারন মানুষের কাছে তিনি অত্যান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। কাউন্সিলর না হয়েও তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।
গত বন্যায় ও করোনা এই মহা দূর্যোগেও তিনি রয়েছেন তাদের পাশে।তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। স্থানীয় সাধারণ জনগন বলেন,আমরা আমাদের এই ৭নং ওয়ার্ডে সারোয়ার তানজিদ সম্রাট এর মতো তরুন একজন জনপ্রতিনিধি চাই।তিনি আমাদের সকল বিপদাপদে এগিয়ে আসেন।রাত দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।আসন্ন নির্বাচনে সারোয়ার তানজিদ সম্রাট ভাইকেই আমরা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চাই। দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষ তার আচার- ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীরদেরকে সেবা অব্যাহত রেখেছেন। রাজনীতিতে রয়েছে তার বলিষ্ঠ অবদান।যার কারন বর্তমানে তিনি নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন । তাছাড়া তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথে সংপৃক্ত রয়েছেন।
সারোয়ার তানজিদ সম্রাট বলেন,নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হলে উন্নয়নের রােল মডেল হিসেবে পরিনত করবে তার নির্বাচনী এলাকা ৭নং ওয়ার্ডকে।
তিনি আরো বলেন, নওগাঁ পৌর ৭ নং ওয়ার্ডটিকে আপনাদের সার্বিক সহায়তায় আমার সৃষ্টিশীল ধ্যান ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল।
এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সন্ত্রাস, দূর্নীতি,বাল্যবিবাহ, রোধ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হচ্ছে আমার মূল লক্ষ্য।
আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আপনাদের দোয়া আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা কামনা করি।




