slider

লালপুরে চাকুর কোপে মুদি ব্যবসায়ী সহ আহত-৪

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে দোকান চুরির ঘটনায় চাকুর কোপে মুদি ব্যবসায়ী মাসুদ রানা (৩০) সহ তুষার (৩২), বিজয়(২২) ও হাসেম (৩৫) নামের চার যুবক আহত হয়েছে। আজ শনিবার সকাল পোনে দশটার দিকে উপজেলার লক্ষীপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তুষারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। সকালে মাসুদের দোকানে আশে পাশে একই এলাকার নিলাম ও আকাশ নামের পিতা ও পুত্রকে ঘুরাঘুরি দেখে চোর বললে ওই পিতা ও পুত্র আহতদের চাকু দিয়ে কোপিয়ে জখম করেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button