slider
লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫সদস্য গ্রেফতার
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫সদস্য কে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ নাটোর ক্যা¤েপর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আসছিল চক্রটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইমো হ্যাকিং চক্রের এই ৫সদস্যকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




