slider

লালপুরে ইউপি সদস্য সহ প্রতারণা চক্রের আটক-৬

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মুদ্রা বিক্রয়ের অপরাধের এক ইউপি সদস্য সহ প্রতারণা চক্রের ৬ জনকে আটক ও ৫ লাখ টাকা জব্দ করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো,টিপু সুলতান ওরফে টিপু মেম্বার (৪০), আলিম(৩০), আব্দুল কাদের (৪৫), তারিক আলী (৪০), মোন্তাজ আলী (৪৪) ও সাইফুল ইসলাম (৪০)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button